সম্মানিত/প্রিয় গ্রাহক “ট্রেন্ডি বাংলাদেশ“ এর রিটার্ন এন্ড রিফান্ড পলিসি নিম্নরুপঃ
- ত্রুটিযুক্ত পণ্য আমাদের শপ থেকে অবশ্যই পরিবর্তন করে দেয়া হবে। তবে সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম পণ্যের ত্রুটি পর্যবেক্ষন করার পর তা পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহনে উপনীত হবেন।
- ক্রেতা যদি নিজে না এসে ডেলিভারি ম্যান বা কুরিয়ারের মাধ্যমে পণ্য পরিবর্তন করতে চান, তবে এক্ষেত্রে ১৫০/- টাকা চার্জ প্রযোজ্য হবে। ঢাকা সিটির বাইরে শুধুমাত্র কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে। পণ্যটি আমাদের কাছে আনার পর যদি পোড়া বা জ¦লা অথবা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়, অথবা ক্রেতা যদি আগেই না জেনে পণ্যের কোন পরিবর্তন বা সংযোজন বা ফার্মওয়্যার আপডেট করতে গিয়ে পণ্যটি ক্ষতিগ্রস্থ করে ফেলেন তাহলে সেই পণ্যের সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে।
- সফটওয়্যার বা সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর সেটি রিটার্ন বা রিফান্ডযোগ্য বলে বিবেচিত হবে না।
- অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যেমনঃ বিকাশ, এস.এস.এল, ব্রাক, রকেট, নগদ ও উপায় ইত্যাদি পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য হবে।
- রির্টানকৃত পণ্যটি যদি অন্য একটি ডিভাইসের সাথে কাজ না করে, তাহলে পণ্যটি ফেরতের আওতাভুক্ত হবে না।
- ক্রেতার টাকা রিফান্ডের সময়সীমা ৭ থেকে ১০ কার্যদিবস এবং যে মাধ্যমে ক্রেতা পেমেন্ট করবেন, সে মাধ্যমেই ক্রেতাকে তার পেমেন্ট রিফান্ড করা হবে।
- ডেলিভারি দেয়ার সময় পণ্যটির যদি প্যাকেট বা মোড়ক ছেঁড়া অথবা ভাঙ্গা অবস্থায় থাকে, তাহলে ক্রেতা পণ্যটি ডেলিভারি ম্যান এর কাছ থেকে গ্রহন করবেন না।
- কেননা ক্ষতিগ্রস্থ পণ্যটি গ্রহন করলে এটি সম্পূর্ন ক্রেতাকে তার নিজ দায়িত্বে গ্রহন করতে হবে। এ ব্যাপারে পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে না।
Respected/Dear Customer Return & Refund Policy of “Trendy Bangladesh” is as follows:
- Defective products must be exchanged from our shop. But in that case, our engineering team will take a decision to change the product after observing the defect.
- If the buyer wants to transfer the product through the delivery man or courier without coming, then a 150/- TK charge will be applicable. Outside Dhaka City, only courier charges will be applicable.
- After receiving the product from the customer, If the product is found to be burnt or damaged, or broken or if the buyer changes or adds something to the product or updates firmware without knowing correctly, the buyer shall bear full responsibility for the product.
- Software or software license shall not be considered returnable or refundable after purchase.
- In case of online payment such as bKash, Rocket, Cash and Card, etc. Refund charges will be applicable.
- If the returned product does not work with another device, the product will not be eligible for a refund.
- The customer's money refund period is 7-10 working days and the payment will be refunded through the same means of payment.
- If the package or payment packaging of the product is torn or broken at the time of delivery, then the buyer will not accept the product from the delivery man. Because if the damaged product is accepted, it must be accepted by the buyer at his own responsibility. No later complaint in this regard will be entertained.